mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার প্রতিটি এলাকাতেই রয়েছে টিভি ওয়ালা চায়ের দোকান। আর এ দোকানগুলোতে খেলা দেখার ভিড় লেগেই থাকে। তবে আজ তাদের উম্মাদনা চরমে। আগে থেকেই চলছে স্থান দখল পর্ব। চলছে কোথাও কোথাও পিকনিকের আয়োজন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের নজর এখন এই ম্যাচের দিকে।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শিরোপা নির্ধারণী ফাইনালে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে ইংলিশরা। এই টুর্নামেন্টেরই সুপার টেন রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ইংল্যান্ডকে ১৮২ রানের টার্গেট তাড়া করে হারিয়ে দিয়েছিল, এবারও সেরকম একটা জয়ের প্রত্যাশা করছে তারা।

তবে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গান বলেছেন, আজ যে ইংল্যান্ড মাঠে নামবে, সেই ইংল্যান্ড টিম হবে একেবারেই অন্যরকম। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বশেষ খেলায় তারা জিতেছে, তারপর ইংল্যান্ড এখন নতুন আত্মবিশ্বাসে উজ্জীবিত।