mnবিশেষ প্রতিবেদক-

আজ সবার মাঝেই তারাতারি বাড়ি ফেরার ব্যস্ততা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের নজর এখন এই ম্যাচের দিকে।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শিরোপা নির্ধারণী ফাইনালে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে ইংলিশরা। এই টুর্নামেন্টেরই সুপার টেন রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ইংল্যান্ডকে ১৮২ রানের টার্গেট তাড়া করে হারিয়ে দিয়েছিল, এবারও সেরকম একটা জয়ের প্রত্যাশা করছে তারা।

তবে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গান বলেছেন, আজ যে ইংল্যান্ড মাঠে নামবে, সেই ইংল্যান্ড টিম হবে একেবারেই অন্যরকম। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বশেষ খেলায় তারা জিতেছে, তারপর ইংল্যান্ড এখন নতুন আত্মবিশ্বাসে উজ্জীবিত।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ :

ইয়ান মরগান (অধিনায়ক), মঈন আলী, জস বাটলার (উইকেটরক্ষক), আলেক্স হালস, ক্রিস জর্দান, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জ্যাসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ :

ড্যারেন স্যামি (অধিনায়ক), স্যামুয়েল বাদ্রি, সুলেমান বেন, কার্লোস বার্থওয়েট, ডোয়াইন ব্রাভো, জনসন চার্লস, লেন্ডল সিমন্স, ক্রিস গেইল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস।