মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের নিতাই-গৌর-গোপাল সেবাশ্রমে চলছে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী মহানামযজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্ত্তন। মহাপ্রভু শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের ৫৩১তম শুভআবির্ভাব উপলক্ষে এ আয়োজন।
আজ তৃতীয় দিবস। মহানামসুধা পরিবেশন করছে ফরিদপুরের শ্রী শ্রী রাধাগোবিন্দ সম্প্রদায়, ঢাকার শ্রী শ্রী রুপসনাতন সম্প্রদায়, মাদারীপুরের শ্রী শ্রী জয় নিতাই সম্প্রদায়, বরিশালের শ্রী শ্রী সত্যনারায়ণ সম্প্রদায় এবং মাগুরার শ্রী শ্রী রাধারমণ সম্প্রদায়।
আগামীকাল পদাবলী কীর্ত্তন পরিবেশন করবেন ভারতের কীর্ত্তনিয়া শ্রীমতি বন্দনা রাহা।


