মাগুরানিউজ.কমঃ
মাগুরাতে হিন্দু সম্প্রদায় বসন্তের রঙ উদযাপন করে হলি উৎসবের মধ্য দিয়ে। হিন্দু ধর্মে হলির পৌরনিক তাৎপর্য রয়েছে। এটা অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ধ্বনিকে উপস্থাপন করে। এর সাথে জড়িত রয়েছে প্রেমের দেব কৃষ্ণ এবং তার সঙ্গী রাধা। এই উৎসব রঙ মুখরিত হওয়ায় সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। বসন্তের সব রঙে একে অন্যকে রাঙ্গিয়ে, নেচে, গেয়ে তারা মঙ্গল ও সম্প্রীতির জয়ধ্বনি করেন।


