মাগুরানিউজ.কমঃ
দলীয় প্রতীকে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য মাগুরা সদরের ১২ ইউপিতে ভোট গ্রহণ ৩১ মার্চ।
শান্তিপূর্ন নির্বাচনের লক্ষে ও আইন-শৃংখলা রক্ষার্থে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে ইতিমধ্যেই প্রতিটি ইউনিয়নে প্রার্থী ও স্থানীয় জনসাধারণের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবার প্রতিটি ইউপির পথে পথে চলছে একের পর এক মতবিনিময়।
আজ পুলিশ সুপার মহোদয় সদর থানাধীন মঘী ইউনিয়নের মঘী বাজার, আন্দোলবাড়ী বাজার ও রাজিবের পাড়া বাজারে উপস্থিত জনসাধারণের সাথে মতবিনিময় করেন।
গতকাল সন্ধায় তিনি হাজীপুর ইউনিয়নের হাজীপুর বাজার ও বগুড়া বাজারে উপস্থিত জনসাধারণের সাথে মতবিনিময় করেন।
শান্তিপূর্ন নির্বাচনের লক্ষে ও আইন-শৃংখলা রক্ষার্থে প্রতিটি ইউপিতে একের পর এক মতবিনিময় চলতেই থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মহোদয়।
জেলা পুলিশ ও পুলিশ সুপার মহোদয়ের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাগুরার সচেতন নাগরিক সমাজ।


