মাগুরানিউজ.কমঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৭তম জন্ম দিবস ও জাতীয় শিশুদিবস উপলক্ষে মাগুরাতে সকাল ৯টায় শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শেষে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ্।
এসময় কিছুক্ষন নিরবতা পালনের মাধ্যমে সম্মান জানানো হয় এবং আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।


