মাগুরানিউজ.কমঃ
ষ্টাফ রিপোর্টার-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৭তম জন্ম দিবস ও জাতীয় শিশুদিবস উপলক্ষে মাগুরাতে সকাল ৯টায় শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে মাগুরা জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।
এসময় কিছুক্ষন নিরবতা পালনের মাধ্যমে সম্মান জানানো হয় এবং আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।

