মাগুরানিউজ.কমঃ
আজ ১৭ মার্চ মাগুরার বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও সমাজসেবক প্রয়াত সন্তোষ কুমার দত্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে মঙ্গলবার থেকে শহরের সাতদোহা মহাশ্মশানে ৮ম প্রহরব্যাপী অখন্ড মহানাযজ্ঞানুষ্ঠান চলছে। আজ দুপুরে শ্রীমান মহাপ্রভুর ভোগান্তে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রয়াত সন্তোষ দত্ত জীবদ্দশায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। সাতদোহা শ্রী শ্রী ল্যাংটা বাবার আশ্রমের সভাপতি, উন্নয়ন সংস্থা এফপিএবির অবৈতনিক সাধারন সম্পাদক, টাউন হল ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব, হরিশ দত্ত ফাউন্ডেশনের সভাপতি, রোগী কল্যাণ সমিতি, ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন সংস্থার প্রতিষ্ঠা ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সাতদোহা শ্রী শ্রী ল্যাংটা বাবার আশ্রমের সভাপতি প্রয়াত সন্তোষ দত্তের স্ত্রী লিপিকা রানী দত্ত সকল মাঙ্গলিক অনুষ্ঠানে মাগুরাবাসির অংশগ্রহন ও প্রয়াতের স্ব্রগীয় আত্মার শান্তি কামনা করেছেন।


