‘গুপ্ত শাসনামলে মাগুরা’ -মাগুরাবাসি আর এগুলো জানবেন না!! (পর্ব-৮)

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন- 

আমরা মাগুরাবাসি, এতেই গর্ব অনুভব করি। গর্ব করার জন্য মাগুরা নামটাই যথেষ্ট, প্রয়োজন নেই কোনও গৌরচন্দ্রিকারও। তাই কোনও সূচনা নয়, একেবারে ‘টু দ্য পয়েন্ট’, এমন কিছু তথ্য যা জেনে আপনি প্রবাসেই থাকুন, মাগুরাতে থাকুন বা দেশের যেখানেই থাকুন, আপনি বলবেন…….. । সাথে থাকুন আর জানুন জানা-অজানা আপনার মাগুরাকে। শেয়ার করে সবাইকে জানতে সহযোগিতা করুন।

৮ম পর্ব-

গুপ্ত শাসনামলে মাগুরা-

বাংলাদেশে গুপ্ত শাসনামলের সময় ধরা হয় ৩২০ খ্রীস্টাব্দ থেকে ৬৩৭ খ্রীস্টাব্দ পর্যন্ত। গুপ্ত শাসকদের রাজত্বকাল ছিল ৩১৮ বছর। মোট শাসক ছিলেন ২২ জন। এদের মধ্যে উল্লেখযোগ্য নৃপতি ও শাসক ছিলেন চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও শশাঙ্ক। গুপ্ত শাসন আমলে মাগুরা গুপ্ত রাজাদের অধীনে আসে।

হোসেন উদ্দিন হোসেন বলেছেন, ‘‘বৃটিশ আমলে যশোর জেলার উত্তরাঞ্চলের মধুমতি নদীর সন্নিকটে মহম্মদপুরে একটি পুকুর খনন করতে গিয়ে কয়েকটি মুদ্রা আবিস্কার হয়েছে। মুদ্রাগুলো গুপ্ত রাজ বংশের চন্দ্রগুপ্ত, কুমার গুপ্ত ও সুন্ধগুপ্তের প্রচলিত মুদ্রার ন্যায়”।

রাজা রাজেন্দ্র লাল মিত্র বলেছেন-,‘এই মুদ্রাগুলির মধ্যে একটি হচ্ছে রাজা শশাঙ্কের, দ্বিতীয়টির কোন গুপ্ত নৃপতির এবং তৃতীয়টি সম্পর্কে কিছুই জানা যায়নি।

এই মুদ্রাগুলো বর্তমানে কলকাতার এশিয়াটিক সোসাইটিতে রক্ষিত আছে।” প্রাপ্ত তথ্য অনুযায়ী মুদ্রাগুলো পাওয়া যায় ১৮৫২ সালে। মুদ্রাগুলো তৎকালীন যশোরের ম্যাজিস্ট্রেট F.L.BEAUFORT এর হাতে পড়লে তিনি এগুলো এশিয়াটিক সোসাইটিকে উপহার হিসেবে প্রেরণ করেছিলেন বলে জানা যায়।

চলবে-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: