ভোর সাড়ে ৫টায় মুখোমুখি হবে ব্রাজিল-কলম্বিয়া

মাগুরানিউজ.কমঃ

Brazail1434552589

বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলের লজ্জাজনক হারের পেছনে কলম্বিয়ারও ভূমিকা রয়েছে। কীভাবে? কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার রক্ষণভাগের খেলোয়াড় জুনিগার দেওয়া মারাত্মক আঘাতে বিশ্বকাপ শেষ হয়ে যায় ব্রাজিলের বর্তমান ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন নেইমার দ্য সিলভার। সেমিফাইনালে ব্রাজিল দলে নেইমার থাকলে হয়তো এভাবে হারত না স্বাগতিকরা।

ওই লজ্জাজনক হারের দায় মোচন করার লক্ষ্য নিয়েই কোপা আমেরিকায় খেলতে নেমেছে ব্রাজিল। প্রথম ম্যাচে পেরুকে হারিয়ে সূচনাটা দারুণ করেছে তারা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ ব্রাজিলের প্রতিপক্ষ সেই কলম্বিয়া। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স এইচডি, সনি কিক্স ও স্টার স্পোর্টস এইচডি ২।

আজকের এই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে কার্লোস দুঙ্গার দলের। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর কার্লোস দুঙ্গার তত্ত্বাবধানে ১১টি ম্যাচে মাঠে নেমেছে সেলেকাওরা। ১১টি ম্যাচেই জিতেছে তারা। আজ কলম্বিয়াকে হারাতে পারলে টানা ১২ জয় তুলে নিতে পারবেন নেইমার-আলভেসরা। তবে কলম্বিয়াকে শক্ত প্রতিপক্ষ মানছেন দুঙ্গা, ‘বিশ্বকাপ থেকেই আমাদের মধ্যে তীব্র লড়াই চলছে। কোপা আমেরিকাতেও ম্যাচটা ভীষণ কঠিন হবে। এবারের কোপা আমেরিকায় সব দলই অবশ্য খুব ভালো।’

কোপা আমেরিকাতে ১০ বারের লড়াইয়ে ৮ বারই জয় পেয়েছে সেলেকাওরা। হার মাত্র একটিতে। অপর ম্যাচটি ড্র হয়েছে। কোপায় দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৩ সালে। দ্বিতীয় পর্বের ওই ম্যাচেও ২-০ গোলে জিতেছিল ব্রাজিল। আজ এই জয়ের ধারা ধরে রাখতে পারবে তো ব্রাজিল? নাকি শেষ বিজয়ের হাসি কলম্বিয়া হাসবে? সেটা সময়ই বলে দেবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: