বিদ্যুতের ছেড়া তারে বিদ্যুতায়িত হয়ে ১জনের মৃত্যু, আহত ২

মাগুরানিউজ.কমঃ

1429705563

মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে বুধবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলেখা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো ২ জন। জুলেখা ওই গ্রামের আক্কাস হোসেনের স্ত্রী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, তখলপুর গ্রামের রাস্তার পাশে সকাল থেকে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিড়ে পড়ে থাকে। দুপুরে জুলেখার নাতনি (ভাসুরের মেয়ের মেয়ে) হুমাইয়া (১২) নামে এক শিশু ভুল করে বিদ্যুতের তারে হাত দিলে সে বিদ্যুতায়িত হয়।

এ সময় তার জুলেখা ও হুমাইয়ার নানি পারুল তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে তাদের তিনজনকে শ্রীপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বিকেলে জুলেখা মারা যান। গুরুতর আহত পারুল ও হুমাইয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পল্লী বিদ্যুৎ কর্মীদের অবহেলায় এ ঘটনায় শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

জুলেখার ভাগ্নে আহম্মদ হোসেন অভিযোগ করেন, সকালে বিদ্যুতের তার ছিড়ে পড়লে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে কয়েকবার অভিযোগ করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না করে বিকেল পর্যন্ত বিদ্যুতায়িত তার খোলা জায়গায় ফেলে রাখে।

পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের অবহেলার  কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তিনি এ ঘটনার উপযুক্ত ক্ষতিপূরণ ও বিচার দাবি করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: