মহম্মদপুর আমিনুর রহমান কলেজের সহকারি অধ্যাপক রমেন্দ্রনাথ কুন্ডুর মৃত্যুবরণ

মাগুরানিউজ.কমঃ

mnশহর প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী আমিনুর রহমান কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক রমেন্দ্রনাথ কুন্ডু আর নেই। ১২ জুন সন্ধ্যায় মাগুরাস্থ বাসায় তিনি ইহলোকের মায়া ত্যাগ করেছেন।

বিণয়ী, সদালাপি, পরোপকারি, নির্লোভ মানুষটি চির সবুজ মনের অধিকারী ছিলেন। বৈবাহিক জীবণে তিনি ছিলেন নি:সন্তান।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি নিঃসন্তান ছিলেন। স্ত্রীসহ তার পরিবারে ৭ বোন ও ৬ ভাইসহ অসংখ্য ছাত্রছাত্রী ও শুভাগ্রাহী রেখে গেছেন।

নিহতের স্ত্রী মাগুরা জনস্বাস্থ্য অধিদপ্তরের চাকুরিজীবী অনিতা সেন জানান, কলেজ ছুটি থাকায় শিক্ষক রমেন্দ্রনাথ কুন্ডু বাসায় অবস্থান করছিলেন। বিকাল ৫টার দিকে তিনি বাসায় ফিরে দেখতে পান শিক্ষকের শরীর ফ্যানের সাথে ঝুলছে। তিনি একটি গামছা গলায় পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন।

নিহতের প্রতিবেশীরা জানান- ২ বছর আগে নিহত রমেন্দ্রনাথ কুন্ডুর প্রথম স্ত্রী স্কুল শিক্ষিকা অনিমা রায় দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা যান। গত জানুয়ারী মাসে তিনি দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মাগুরা শহরে বসবাস করতেন।

আগামীকাল ১৩ জুন সকালে শিক্ষক রমেন কুন্ডুর গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার নাগড়াট গ্রামে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: