মাগুরানিউজ.কমঃ
রমজান মাসে মাগুরার বিভিন্ন বাজারে খাবার হোটেল গুলো ভক্ষনকারীদের নিরাপত্তার জন্য পর্দার আড়াল করে দেয়। ভক্ষনকারীগণ লোক আড়ালে নিরাপদে খেতে পারে সে জন্য খাবার ঢেকে রাখে। অথচ খাবার হোটেল গুলোতে মালিক পক্ষ ভোক্তাগণের উদ্দেশ্যে নীতি বাক্য লিখে রাখেন, ‘পবিত্রতা ঈমানের অঙ্গ, রাজনৈতিক আলাপ নিষেধ, ভদ্রতা বজায় রাখুন ইত্যাদি’। সেই হোটেল মালিকগণই নৈতিকতা ভূলে রোজার মাসে অতিরিক্ত লাভবান হতে খাবার তৈরী করে পর্দার আড়ালে সরবরাহ করে থাকে।


