মাগুরানিউজ.কমঃ
মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার ভাবহাটির ঢাল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মাগুরা হাইওয়ে পুলিশ আজ সকালে এ লাশ উদ্ধার করে।
হাইওয়ে পুলিশের এসআই ও মাগুরা সদর থানা সুত্র জানায়, এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ সকাল সাড়ে ৯ টার দিকে মাগুরা-যশোর সড়কের ভাবহাটির ঢাল এলাকা থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে নিহত যুবক মানসিক প্রতিবন্ধী। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যৃ হতে পারে। মৃত্যুর সঠিক কারণ ও লাশের পরিচয় সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


