মাগুরানিউজ.কমঃ
বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ত্রয়োদশ এ পরীক্ষার ফল প্রকাশের কথা জানানো হয়।
এ পরীক্ষায় স্কুল ২ পর্যায়ে ২৩ হাজার ১৮১ জন, স্কুল পর্যায়ে ৩ লাখ ৫১ হাজার ৬৬ এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৭ হাজার ৭৮৬ জনসহ মোট ৬ লাখ ২ হাজার ৩৩ জন আবেদন করেন। আর পরীক্ষায় অংশগ্রহণ করেন যথাক্রমে: ১৯ হাজার ২২৪ জন, ৩ লাখ ৬ হাজার ৪৮৪ এবং ২ লাখ ২ হাজার ২৯ জনসহ মোট ৫ লাখ ২৭ হাজার ৭৫৭ জন।
এর মধ্যে পাস করেছেন স্কুল ২ পর্যায়ে ৬২০, স্কুল পর্যায়ে ৯০ হাজার ৯৪৪ এবং কলেজ পর্যায়ে ৫৫ হাজার ৬৯৮ জন সহ মোট ১ লাখ ৪৭ হাজার ২৬২ জন উত্তীর্ণ। সে হিসাবে পাসের হার যথাক্রমে: ৩.২২%, ২৯.৬৭% এবং ২৭.৫৭%। সার্বিক পাসের হার ২৭.৯০%।
ফল জানতে https://ntrca.teletalk.com.bd ভিজিট করুন। উত্তীর্ণদের টেলিটক থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।
গত ১৩ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


