মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট দীর্ঘদিন গবেষণা করে মাটির জীবাণু ব্যবহারের মাধ্যমে তৈরি করেছে জীবাণু সার। যা ৭টি ডাল ও তেল জাতীয় ফসলে ব্যবহার করে ১৫ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত অধিক ফলন পাওয়া গেছে।
মাগুরায় আজ রবিবার জীবাণু সারের ব্যবহার নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য দিয়েছেন বিনা’র কর্মকর্তারা।
বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনা’র প্রশিক্ষণ ও পরিকল্পনা বিভাগের পরিচালক ড. মনোয়ারুল করিম খান। বক্তব্য রাখেন বিনা’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাবিবুর রহমান, মাগুরা কৃষি সম্প্রসারণের উপপরিচালক পার্থ প্রতিম সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান হাফিজুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তাকে জীবাণু সারের ব্যবহারের নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।


