মাগুরায় লঙ্কাকান্ড!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

সকালে সবজির পাইকারী বাজার ঢাকারোড কাচাবাজারে এসে ঠিক যেন হতভম্ব হয়ে গিয়েছিলেন ক্রেতা জহিরুল হক । বলছিলেন, কাঁচা মরিচের কেজি যে এসময়ে ১৫ থেকে ১৮ টাকা হয়, তা তিনি অনেক বছরে প্রথম দেখলেন। এমনই বিস্ময় আর কৌতুহল ছিল অন্য সকল ক্রেতার মাঝেও।

রমজানে প্রতিবছর যে পণ্যটির দাম সবচেয়ে বেশি বাড়ে তা হচ্ছে কাঁচা মরিচ। অন্যান্য বছর রজমানের শুরুতে একশ টাকার কাছাকাছি থেকে দেড়শ টাকা দরেও কাঁচামরিচ বিক্রি হতে দেখা গেছে।

এবার বিপরীত চিত্র দেখা গেছে কাঁচা মরিচের বাজারে। সবজির বাজারের অন্যতম উপকরণ কাঁচা মরিচ রবিবার সকালে মাত্র ১৫ টাকা কেজি দরেও বিক্রি হতে দেখা গেছে কাঁচাবাজারে।

বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, প্রচুর সরবরাহ এবং বৃষ্টির কারণে এই দর পতন। তাছাড়া বাজারে ক্রেতা স্বল্পতা এর সাথে যোগ করেছে নতুন মাত্রা। তবে বাজারে ৩৫ থেকে ৪০ টাকা দরে পণ্যটি বিক্রি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: