মাগুরানিউজ.কমঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও সুশীল সমাজসহ সবাইকে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে মাগুরার শ্রীপুর থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সমাবেশ। আজ শ্রীপুর থানা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ্।
পুলিশ সুপার মহোদয় এসময় বলেন, এলাকার আইনশৃংখলা পরিস্থিতি উন্নতি রাখতে হলে পুলিশের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
সন্ত্রাসী ও জঙ্গীবাদ প্রতিহত করতে প্রতিটি পাড়ায় ও ইউনিয়ন ভিত্তিক গ্রাম পর্যায়ে সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করে সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবানও জানান তিনি।


