ঈদ বাজেট ছোট হতে বাধ্য

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন-

ঈদ সামনে রেখে ব্যবসায়ীরা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। পাইকারি মার্কেট জমে উঠলেও খুচরা পর্যায়ের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান এখনো জমে উঠেনি।

রোজার প্রথম দিন থেকে ক্রেতা টানতে শবেবরাতের পর থেকেই পুরোদমে ঈদের প্রস্তুতি সম্পন্ন করেছেন মাগুরার অধিকাংশ ব্যবসায়ী। এরইমধ্যে ব্যবসায়ীরা ঈদ পণ্য-সামগ্রীতে কানায় কানায় ভরে তুলেছে দোকানগুলো।

ঈদের কেনাকাটা শুরু হলেও অনেক ব্যবসায়ীদের মধ্যে শঙ্কা কাজ করছে।ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, রোজার আগেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রস্তাবিত বাজেটে নতুন করে শুল্ক ও ভ্যাট আরোপ সবকিছু মিলিয়ে কাঙ্খিত বিক্রি নাও হতে পারে।

পাইকারি ও খুচরা পর্যায়ের বেশ কিছু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রস্তাবিত বাজেটে অনেক পণ্যে নতুন ভ্যাট আরোপ, প্যাকেজ ভ্যাট দ্বিগুণ করা, কিছু কিছু পণ্যে সম্পূরক শুল্ক বৃদ্ধি ইত্যাদি কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে পোশাক সব পর্যায়ে দাম বাড়বে। এতে ক্রেতাকে গত বছরের তুলনায় বেশি দামে পণ্য কিনতে হবে। ফলে অনেক ক্রেতার ঈদ বাজেট ছোট হতে বাধ্য।

তাদের দাবি আমদানি করা ও দেশে উৎপাদিত সব পণ্যের দাম বেড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম আরো বাড়বে। গতবারের চেয়ে অন্তত ১৫-২০ শতাংশ দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: