মাগুরানিউজ.কমঃ
জঙ্গি দমনে দেশজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান শুরুর পর প্রথম দিনে মাগুরা থেকে ২৪জনকে আটকের খবর এসেছে, যাদের মধ্যে জামায়াত-শিবিরের কর্মীদের পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামিরাও রয়েছেন।
পুলিশ সদরদপ্তর বলছে, শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযান আগামী সাত দিন চলবে।
চট্টগ্রামে জঙ্গিবিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী খুন হওয়ার পর বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আইজিপি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে এক বৈঠকে এই ‘সাঁড়াশি অভিযান’ পরিচালনার সিদ্ধান্ত হয়।
স্থানীয় পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মাগুরায় আটক হয়েছেন ২৪ জন।
পুলিশ সুপার এহসান উল্লাহ জানান, জেলার চার উপজেলা থেকে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বিভিন্ন মামলার আসামি।


