একাদশে ভর্তি আবেদনের সময় আরো বাড়লো

মাগুরানিউজ.কমঃ

mnঢাকা অফিস:

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় তৃতীয় দফায় আরো তিন ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী শুক্রবার (১০ জুন) বিকেল ৩টার মধ্যে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন। একইসঙ্গে দুপুর ২টা পর্যন্ত আবেদনের জন্য টাকাও জমা দিতে পারবেন ভর্তিচ্ছুরা। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. আশফাকুশ সালেহীন
তিনি জানিয়েছেন শুধুমাত্র অনলাইনে এ আবেদনের সুযোগ রাখা হয়েছে।

গতকাল রাতে বিশেষ বিবেচনায় শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল। শিক্ষার্থীদের অনুরোধে আরো দুই ঘণ্টা সময় বাড়ানো হয়। পরে দুপুরে এ সময় বৃদ্ধি করে বিকেল ৩টায় নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান।

বোর্ড সূত্রে জানা গেছে, ১০ জুন (শুক্রবার) রাত সোয়া ১২ টার হিসেব অনুযায়ী ১২ লাখ ৯৯ হাজার ৮৪৩ জন ভর্তিচ্ছু ৪৪ লাখ ৮৭ হাজার ৫৫৪ টি আবেদন করেছে।

১৬ জুন মনোনীতদের মেধানুযায়ী তালিকা আবেদনকৃত প্রতিটি প্রতিষ্ঠান প্রকাশ করবে। ১৮ থেকে ২২ জুন মেধা তালিকা এবং ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত অপেক্ষমান তালিকার ভর্তিচ্ছুরা পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। তবে ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ভর্তির সুযোগ থাকছে। ১০ জুলাই একাদশের শ্রেণি কার্যক্রম শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: