মাগুরা পৌরসভার উন্নয়নমুখী বাজেট ঘোষণা

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

বাড়তি কোন কর আরোপ ছাড়াই মাগুরা পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ৬৯ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাগুরা পৌর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে মেয়র খুরশিদ হায়দার টুটুল এ বাজেট ঘোষনা করেন।

অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান। এ ছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো: রোস্তম আলী, প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুলসহ পৌর পরিষদের সদস্য পৌরসভার কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

২০১৫-১৬ অর্থ বছরের ৩৮ কোটি ২৭ লক্ষ ৫৫ হাজার ৫৬২ টাকা সংশোধিত বাজেট ধরে ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ৬৯ কোটি ১১ লক্ষ ৫৮ হাজার টাকার বাজেট ঘোষিত হয়েছে। এ বাজেটে রাজস্ব এবং প্রকল্প থেকে আয় ধরা হয়েছে ৯১ কোটি ১৫ লক্ষ ৩ হাজার টাকা অন্যদিকে রাস্তা, ড্রেনসহ উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ৯০ কোটি এক লক্ষ ৩৩ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: