মিতুর দাফন সোমবার, মৃতদেহ মাগুরার পথে

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর মৃতদেহ মাগুরায় আনা হচ্ছে।

রবিবার সকালে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন জিইসি মোড়ের ওয়েল ফুডের কাছাকাছি এলাকায় খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা।

বিকেলে চট্টগ্রামে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে সড়ক পথে তার মৃতদেহ এখন ঢাকার পথে।

রাতে ঢাকা থেকে মাগুরা হয়ে মরদেহ এসপি বাবুল আক্তারের পৈত্রিক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাট ফাজিলপুর গ্রামে নেওয়া হবে। সোমবার সকালে শ্বশুরের প্রতিষ্ঠিত মসজিদ ও এতিমখানার পাশে মিতুকে দাফন করা হবে।

এসপি বাবুল আক্তারের ছোট ভাই অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবু ঢাকা থেকে মোবাইলে জানান, ঢাকায় আসার পর প্রথমে মৃতদেহ ঢাকা বনশ্রী ভুইয়াবাড়ি এলাকায় বাবার বাড়িতে নেওয়া হবে। সেখান থেকে নেওয়া হবে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে।

তিনি জানান, সেখানে জানাজা শেষে সড়ক পথে মৃতদেহ মাগুরা শহরের বাড়িতে আনা হবে। সর্বশেষ তাকে দাফনের জন্য নেওয়া হবে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাট ফাদিলপুর গ্রামে স্বামীর পৈত্রিক বাড়িতে। শ্বশুরের ইচ্ছানুয়ায়ী গ্রামের বাড়ি’র মসজিদ ও এতিম খানার পাশে তার প্রিয় পুত্রবধূর মরদেহ দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: