বাবুল আক্তারের পরিবারকে শোকার্ত মাগুরার সমবেদনা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত আলোচিত পুলিশ সুপার ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক কর্মকর্তা মাগুরার সন্তান বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ রবিবার (০৫ জুন) সকাল সোয়া সাতটার দিকে চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রীকে গুলি ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নিহত মাহমুদা খাতুন ওরফে ‍মিতু আক্তার (৩২) এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী।

সাম্প্রতিক সময়ে জঙ্গি ও সন্ত্রাস দমনে কৃতিত্বপূর্ণ অবদান রেখে আসছেন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। জঙ্গি ও সন্ত্রাস দমনে তার সাহসী অবদানের কারণে সারাদেশেই তিনি আলোচিত। বাবুল আক্তার মাগুরা পৌরসভার পেছনে কাউন্সিলপাড়া এলাকার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল ওদুদের ছেলে।

 

এসপি বাবুল আক্তার এর পরিবারকে সমবেদনা জানাতে দিনভর মাগুরা কাউন্সিল পাড়ার বাসভবনে জেলার বিশিষ্টজনেরা উপস্থিত হন।

শোকার্ত পরিবারকে মাগুরার পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ্, অতিরিক্ত পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ সদর থানাসহ জেলার পুলিশ কর্তারা বিশেষ সমবেদনা জানান। 

পুত্রবধুর এমন মর্মান্তিক মৃত্যুর খবরে বাবুল আক্তারের বাবা আব্দুল ওদুদসহ পরিবারের সদস্যরা মুষড়ে পড়েছেন। মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে।

তারা এ হত্যাকান্ডের সাথে জড়িতদের খূজে বের করে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: