এই বাংলাদেশেই এক শিশুর ঘুষিতে কুপোকাত আলী পড়ে যান রিংয়ে!

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব ডেস্কঃ

চলে গেলেন বাংলাদেশের একজন প্রিয় মানুষ, সম্মানিত নাগরিক কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। ঢাকায় এসেছিলেন সত্তরের দশকে অর্থাৎ ১৯৭৮ সালে। বিমানবন্দরে আলীকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছিল।

মোহাম্মদ আলীকে দেখতে ঢাকা স্টেডিয়াম উপচে পড়েছিল মানুষ। সেদিন তিনি ঢাকার মানুষকে আনন্দ দেয়ার জন্য মুষ্টিযুদ্ধের একটি প্রদর্শনী ম্যাচও খেলেছিলেন। আর সেই ম্যাচে অংশ নিয়েছিলেন এক শিশুর সঙ্গে। সেই শিশুর ‘ঘুষিতে কুপোকাত’ আলী পড়ে যান রিংয়ে!

তাকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে গান গেয়েছিলেন কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনসহ অনেকে।

মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীকে তখন বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে তার হাতে ঢাকার চাবি তুলে দেয়া হয়েছিল। আর মোহাম্মদ আলী বলেছিলেন, ‘আই লাভ ইউ বাংলাদেশ। ঢাকায় এসে আমি মুগ্ধ, এটা আমার প্রিয় শহর।’

বাংলাদেশে এসে তিনি এতোই খুশি হয়েছিলেন যে, ফিরে গিয়ে সবাইকে বলেছিলেন, ‘স্বর্গ দেখতে চাইলে বাংলাদেশে যাও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: