পশ্চিমবঙ্গের সারেগামাপা অনুষ্ঠান খ্যাত বাউল শিল্পী তীর্থ ভট্টাচার্য, দোলন চ্যাটার্জি, সোনা খ্যাপাসহ ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পীদের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে হাজারো দর্শকের উপস্থিতিতে গভীর রাত পর্যন্ত চলে এ অনুষ্ঠান।
মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় তিনি আগামী ঈদের পরে সবাইকে নিয়ে একটি সাংস্কৃতিক উৎসবের ঘোষণা দেন।


