মাগুরানিউজ.কমঃ
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ন্যূনতম করহার ৫ হাজার, ৪ হাজার ও ৩ হাজার টাকা বহাল রাখার প্রস্তাব করেছেন। এটি আজ সন্ধায় শহরের প্রধান আলোচ্য বিষয়।
বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিতে বাজেটে তিনি এ প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, ঢাকার দু’টি সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৫ হাজার, অন্যান্য সিটি করপোরেশনে ৪ হাজার ছাড়া জেলা, পৌরসভা ও অন্যান্য এলাকার কোম্পানি করদাতা ব্যতীত করদাতাদের ন্যূনতম ৪ হাজার হাজার টাকা কর দিতে হয়।


