বিড়ি-সিগারেটের নতুন দাম

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

সিগারেটসহ সকল তামাকজাত পণ্যের দাম বাড়ছে। বৃহস্পতিবার (২ জুন) দশম জাতীয় সংসদের ১১তম অধিবেশনে বাজেট পেশকালে তিনি তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর প্রস্তাব করেন।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে সিগারেটের ওপর কর আদায়ের ক্ষেত্রে সরকার সিগারেটের মূল্যসীমা নির্ধারণ করে দেয়ার রীতি প্রচলিত ছিল। যা বাজার অর্থনীতিতে কাম্য নয়। এখন সিগারেটের সর্বনিম্ন মূল্যই শুধু নির্ধারণ করা হবে।

বর্তমানে সিগারেটের ১০ শলাকার প্যাকেটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা আছে ১৮ টাকা। যা বৃদ্ধি করে ২৩ টাকা নির্ধারণের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এছাড়া সম্পূরক শুল্ক হার ৪৮ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫০ শতাংশ নির্ধারণ করারও প্রস্তাব করেন তিনি। এরও ওপরে যে দু’টি স্তরে সম্পূরক শুল্ক বিদ্যমান আছে সেটি ৬১ এবং ৬৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬২ ও ৬৪ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেন তিনি।

বিড়ির ক্ষেত্রে ২৫ শলাকার প্যাকেটের বর্তমান বাজারজাত মূল্য হল ৭ টাকা ৬ পয়সা যা বাড়িয়ে ১০টাকা এবং  ফিল্টারযুক্ত ২০ শলাকার প্রতি প্যাকেটের বর্তমান মূল্য ৭ টাকা ৯৮ পয়সা যা বাড়িয়ে ১২ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এই দুই ধরনের বিড়ির ক্ষেত্রে বিদ্যমান সম্পূরক শুল্ক হার যথাক্রমে ২৫ ও ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ থেকে ৩৫ শতাংশে বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে।

একইভাবে জর্দা ও গুলের দামও বাড়ছে। জর্দা ও গুলের ব্যবহার নিরুৎসাহিত করতে এ পণ্য দু’টির ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার ৬০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০০ শতাংশে নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: