মাগুরানিউজ.কমঃ
শ্রী শ্রী লোকনাথ বাবার ১২৬তম তিরোধান দিবস উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার শুরুতে মাগুরায় আজ বৃহস্পতিবার সকালে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সকালে মঙ্গল প্রদীপ জ্বেলে সূচনা হয় দিবসের। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা সংঘ নতুন বাজার ও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বালক সংঘ, দরি মাগুরা যৌথভাবে এ শোভাযাত্রার আয়োজন করে।
সকাল ৮টায় হাজারো ভক্তের উপস্থিতিতে শহরের নতুনবাজার বটতলা থেকে শোভাযাত্রা শুরু হয়। পরে তা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতদোহা মহাশ্মশান আশ্রমে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নানা বয়সী হাজার হাজার মানুষের উপস্থিতি, ডাংকার বাজনা ও বর্ণাঢ্য নানা সাজসজ্জা সকলের দৃষ্টি আকর্ষণ করে। উৎসবের আয়োজনে ছিল ভক্তদের উপচে পড়া ভীড়।
কয়েক হাজার লোকনাথ ভক্ত অনুষ্ঠানে এসে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারীর তিরোধানের অনুষ্ঠানে অংশ নেয়। আয়োজক কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম ও সুসংগঠিত কর্মতৎপড়তায় সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয় শোভাযাত্রা।


