মাগুরায় ব্যাংক ম্যানেজারদের সাথে পুলিশ সুপারের বৈঠক

মাগুরানিউজ.কমঃ

mmডেস্ক প্রতিবেদন-

আসন্ন রমজান ও ঈদে নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানে ও অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনীর সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে মাগুরায় ব্যাংক ম্যানেজারদের সাথে সভা করেছে জেলা পুলিশ।

আজ বুধবার সকালে জেলা পুলিশের সম্মেলন কেন্দ্রে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ্।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার সূদর্শণ কুমার রায়, সদর থানার ওসি আজমল হুদা।

সভায় বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের ম্যানেজারবৃন্দ তাদের বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন।

এ সময় ঈদ ও রোজায় শহরে বিশেষ করে ব্যাংকগুলোতে বাড়তি নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরেন স্থানীয় নেতৃবৃন্দ।

পুলিশ সুপার দ্রুত শহরে অতিরিক্ত নজরদারির আশ্বাস দেন। এ সময় তিনি যে কোন প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেয়ার জন্য ব্যাংক কর্মকর্তাদের অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: