নিষিদ্ধ হলো যে ৫১ টি ঔষধ !

মাগুরানিউজ.কমঃ

mn

সম্প্রতি ঔষধ নিয়ন্ত্রণ কমিটির ২৪৪ তম সভায় ৫১টি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষিদ্ধ হওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা এসকল ঔষধের বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানান। ২০১১ সালে এসকল ওষুধের অনুমোদন দেওয়া হয়।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ও লাইসেন্সিং অথোরিটি(ড্রাগস) মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, সংশ্লিষ্ট কোম্পানি কর্তৃপক্ষকে এসব ঔষধ নিজস্ব চ্যানেলের মাধ্যমে বাজার থেকে প্রত্যাহার করে তার পরিমাণসহ অধিদপ্তরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্যারাসিটামল, পায়োগ্লিটাজন ও রসিগ্লিটাজন জাতীয় কিছু ঔষধ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এগুলো হলোঃ

কোম্পানির নাম নিষিদ্ধ ঔষধ
স্কয়ার ফার্মাসিউটিক্যালস্‌ এইস সফট ট্যাবলেট, টস-৩০ ট্যাবলেট, টস-৪৫ ট্যাবলেট, সেনসুলিন ২ ট্যাবলেট
বেক্সিমকো ফার্মা নাপাসফট ট্যাবলেট, পায়োগ্লিট ৩০ ট্যাবলেট, পায়োগ্লিট ৪৫ ট্যাবলেট
অপসোনিন ফার্মা রেনোমেট ট্যাবলেট,পাইলো ৩০ ট্যাবলেট
আদ-দ্বীন ফার্মাসিউটিক্যালস্‌ পিজোবেট ৩০ ট্যাবলেট
এস কে এফ টেমিপ্রো ট্যাবলেট
রেনাটা লিমিটেড মিরপুর ও রাজেন্দ্রপুরের প্যারাডট ট্যাবলেট
রেনাটা লিমিটেড মিরপুরের পায়োগ্লিন ৩০ ট্যাবলেট
ডেল্টা ফার্মা রসিট-৪ ট্যাবলেট
এ সি আই লিমিটেড ডায়াট্যাগ ৪৫ ট্যাবলেট
শরীফ ফার্মাসিউটিক্যালস্‌ প্যারামিন ট্যাবলেট, পিগজন ৩০ ট্যাবলেট
দ্যা একমি ল্যাবরেটরিজ ফাস্ট-এম ট্যাবলেট
বায়োফার্মা এসিটা সফট ট্যাবলেট, প্রিগলিট-৩০ ট্যাবলেট,
অপসো স্যালাইন জিসেট ট্যাবলেট
ড্রাগ ইন্টারন্যাশনাল ফিভিমেট ট্যাবলেট, পায়োজেনা ৩০ ট্যাবলেট, রোমেরল ২ ট্যাবলেট, রোমেরল ৪ ট্যাবলেট
ইউনিমেড এন্ড ইউনিহেলথ একটোস ৩০ ট্যাবলেট
জেনারেল ফার্মাসিউটিক্যালস্‌ রসিগ্লিট ২ ট্যাবলেট, রসিগ্লিট ৪ ট্যাবলেট
এরিস্টোফার্মা গ্লুকোরস ২ ট্যাবলেট, গ্লুকোরস ৪ ট্যাবলেট, গ্লুকোজন ৩০ ট্যাবলেট
মিল্লাত ফার্মা পায়োট্যাব ৩০ ট্যাবলেট
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্‌ পায়োডার ৩০ ট্যাবলেট
কেমিকো ফার্মাসিউটিক্যালস্‌ ওগলি ৩০ ট্যাবলেট, ট্যাজন -৪ ট্যাবলেট
ডক্টরস কেমিক্যাল ওয়ার্কস লিমিটেড পায়োজন ৩০ ট্যাবলেট
অ্যালকো ফার্মা পায়োলিট ৩০ ট্যাবলেট
দ্যা হোয়াইট হর্স ফার্মা লিট-৩০ ট্যাবলেট
নাভানা ফার্মাসিউটিক্যালস্‌ ডায়াটাস ৩০ ট্যাবলেট
সোমাটেক ফার্মাসিউটিক্যালস্‌ একটেল-এম ট্যাবলেট
লিওন ফার্মাসিউটিক্যালস্‌ মেটেস ট্যাবলেট
জিসকা ফার্মাসিউটিক্যালস্‌ পামিক্স এম ট্যাবলেট
নোভেল্টা বেস্টওয়ে ফার্মাসিউটিক্যালস্‌ নরসফট ট্যাবলেট
প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস্‌ পিগ্লিট ৩০ ট্যাবলেট, রগ্লিট ৪ ট্যাবলেট
মেডিমেট ফার্মা লিমিটেড ডায়াপায়োট্যাব ৩০ ট্যাবলেট

রেজিস্ট্রেশন বাতিলকৃত এই ৫১টি ওষুধের উৎপাদন, ক্রয়-বিক্রয়, বিতরণ, মজুদ ও প্রদর্শন সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হয়েছে। নিজে সচেতন হন এবং অন্যদেরকেও সচেতন করুন।

শেয়ার করে বন্ধু স্বজনদের জানিয়ে দিন। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: