চরম আতঙ্কে মাগুরা শহরের ব্যবসায়ীরা, সাথে আমজনতা।

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-
আতঙ্কে মাগুরা জেলার ব্যবসায়ীরা। বিশেষ করে শহরের ব্যবসায়ীরা বেশি চিন্তিত। আসছে নতুন বাজেট। সেই সঙ্গে নতুন ভ্যাট আইন। ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই আইন নিয়ে ব্যবসায়ী-নীতিনির্ধারকদের মতদ্বৈধতা এখন চরমে। ঢালাও ১৫ শতাংশ হারে ভ্যাট আইন কার্যকর হলে ভোক্তা পর্যায়ে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিশেষত: ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বেশি।
 
সংশ্লিষ্টরা বলছেন, নতুন বাজেটে শুল্ক-কর হারের পুনর্বিন্যাসের কারণেও পণ্য মূল্যে উল্লম্ফন থাকবে। এমনিতেই বাজেট ঘোষণা মাত্রই পণ্যের দাম বেড়ে যায়। নিয়ন্ত্রণের কোনো উপায় কাজ করে না। এ অবস্থায় নতুন ভ্যাট আইন অনুযায়ী সব কিছুতেই ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপিত হবে। মূল্যসংযোজন কর বা ভ্যাটের এই অর্থ ব্যবসায়ীরা ভোক্তা তথা জনগণের কাছ থেকে সংগ্রহ করবেন। সংগৃহীত অর্থ রাজস্ব দফতরে জমা দেবেন।
 
বর্তমানে  প্যাকেজ ভ্যাট ছাড়াও ক্ষেত্রেভেদে ভ্যাটের বিভিন্ন হার কার্যকর রয়েছে।
মূলত: মূল্যস্তর সহনীয় রাখতেই এধরনের পদক্ষেপ নেয়া হয়েছিল। সংশোধিত নতুন ভ্যাট আইনটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তেই প্রণয়ন করা হয়। সেটি কার্যকরের সময় ১ জুলাই ২০১৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: