মাগুরানিউজ.কমঃ
মন ভরিয়ে, প্রাণ জুড়িয়ে বৃষ্টি এল মাগুরায়। সেই কবে থেকে হাপিত্যেশে বসে থাকার পর আজ ঝপ্ করেই নামল তাপমাত্রার পারদ। দুপুর তখন প্রায় সাড়ে ১২টা বাজে। ঝড়ো বাতাসে শহরে তখন বালুর ঝড় ঠিক তখনই বৃষ্টি এল ঝেঁপে। প্রায় ঘন্টাব্যাপী এই বৃষ্টিতে এখন শহরজুড়ে শীতল পরশ। ঝড়ে বহু জায়গায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।


