হাটে–মাঠে দুদিকেই বিপাকে মাগুরার কৃষক

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক নিউজ-

মাগুরাতে বোরো ধানের উৎপাদন খরচের চেয়ে হাটে দাম কম থাকায় কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মাঠ থেকে ধান কাটার শ্রমিকও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। ফলে হাট ও মাঠ দুদিকেই বেকায়দায় পড়েছেন তাঁরা।

বেরইল গ্রামের কৃষক নুরুল আমিন বলেন, ‘বাজারে ধানের দাম কম। এ বছর উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে। জমি থেকে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। ধান নিয়ে বিপাকে পড়েছি। এ বছর ধান নিয়ে হাটে-মাঠে আমাদের কান্নার শেষ নেই।’

সদর উপজেলার জাগলা গ্রামের আনোয়ার জানান, এক একর জমিতে বোরো আবাদ করেছেন। তিনি বলেন, বীজ, শ্রমিক, সার, সেচ খরচ ও ধান মাড়াই খরচ বাবদ তাঁর শতকপ্রতি ৫৫০ টাকা খরচ হয়েছে। তিনি প্রতি শতকে ধান পেয়েছেন ৩০ কেজি। বর্তমান বাজারে ভালো মানের ধান প্রতি কেজির দাম ১২ থেকে ১৩ টাকা। সে হিসাবে প্রতি শতকে উৎপাদিত ৩০ কেজি ধান ৩৬০ থেকে ৩৯০ টাকায় বিক্রি করা যাচ্ছে। প্রতি শতকে তাঁর লোকসান হয়েছে ১৬০ টাকা এবং এক একর জমিতে ১৬ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: