আগামীকাল পবিত্র শবে বরাত

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

আগামী ২২ মে, রোববার সারা দেশে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে।

আজ শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে উল্লেখ করেছে। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য মো. আমজাদ আলী।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক, বাংলাদেশের আকাশে আজ ১৪৩৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৮ মে, ২০১৬ খ্রিস্টাব্দ পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৯ মে, ২০১৬ খ্রিস্টাব্দ সোমবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে।

এই পরিপ্রেক্ষিতে আগামী ১৪ শাবান ১৪৩৭ হিজরি, ২২ মে, ২০১৬ খ্রিস্টাব্দ রোববার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে।

সভায় প্রধান অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ইসতিয়াক হোসেন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম (যুগ্ম সচিব), মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শাফায়াত মাহবুব, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ১৪৩৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: