রবিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছাল

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক নিউজ-

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কারণে দেশের উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পর রবিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্যকারণবশতঃ রবিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। এইচএসসির রোববারের (২২ মে) পরীক্ষা শুক্রবার (২৭ মে) অনুষ্ঠিত হবে। এইচএসসিতে রবিবার সকাল ১০টায় অর্থনীতি ও বাণিজ্যিক ভুগোল এবং বিকেলে রসায়ন বিজ্ঞান দ্বিতীয়পত্র ও ইসলামী ইতিহাস দ্বিতীয়পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। রবিবারের সকালের পরীক্ষা শুক্রবার সকাল ৯টা থেকে এবং বিকেলের পরীক্ষা একই দিন দুপুর আড়াইটা থেকে শুরু হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রবিবার বিকেলের পরীক্ষা আগামী ২৪ মে দুপুর ২টা থেকে অনুষ্ঠিত হবে।

এদিন মাদারাসা বোর্ডের অধীন রসায়ন প্রথম পত্র (তত্ত্বীয়), অর্থনীতি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়), পৌরনীতি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়), পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র (অতিরিক্ত বিষয়), উচ্চতর ইংরেজি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়), উর্দু প্রথম পত্র (অতিরিক্ত বিষয়) এবং ফার্সি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে রবিবার কারিগরি শিক্ষা বোর্ডের কোনো পরীক্ষা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: