মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশের খেলাধুলার মান উন্নয়নের অংশ হিসাবে মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ষ্টেডিয়ামকে আন্তর্জাতিকমানের ষ্টেডিয়ামে রূপান্তরিত করার কাজ শেষের পথে। চলছে অবকাঠামো সহ ষ্টেডিয়ামের রঙ সহ অন্যান্য কাজ। মাঠে ঘাসের পরিচর্যা চলছে। দুর থেকে দেখলে মনে হয় সবুজ ঘাসের গালিচা বা গ্রীন কার্পেট পেতে রাখা হয়েছে। এবার শেষ হতে চলেছে মাগুরাবাসীর মাঠে বসে খেলা দেখার অপেক্ষা।


