মাগুরানিউজ.কমঃ
চাতক পাখির মত সবাই চেয়ে ছিল বৃষ্টির জন্য। মাগুরার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের পর সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। স্বস্তি ফিরেছে শহরজীবনে।
সাগরে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ১১টার পর থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি।
সকাল ১০টা গড়াতেই আকাশে কালো মেঘ জমতে থাকে। এক পর্যায়ে সকাল সাড়ে ১১টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে বয়ে যায় ঝড়ো হাওয়া। দুপুর সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলছিলো।


