অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে

মাগুরানিউজ.কমঃ

mnঢাকা অফিস-

জাতীয় শিক্ষানীতির আলোকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারসহ শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের উপস্থিতিতে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষানীতি বাস্তবায়ন সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আজ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় থাকবে। অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস, পরীক্ষা, সিলেবাসসহ সবি বিষয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেখবে। জাতীয় শিক্ষানীতির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এই সিদ্ধান্তের ফলে চার হাজার ৩৬৫টি বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে।

শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতি অনুসারে শিক্ষার তিনটি স্তরের মধ্যে প্রাথমিক স্তর হচ্ছে অষ্টম শ্রেণি পর্যন্ত। মাধ্যমিক স্তর হচ্ছে নবম থেকে দ্বাদশ পর্যন্ত এবং পরবর্তী স্তর হচ্ছে উচ্চশিক্ষা স্তর। যত দ্রুত সম্ভব জাতীয় শিক্ষানীতির আলোকে তিন স্তরের শিক্ষা বাস্তবায়নে সরকার তৎপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: