মাগুরার নিশ্চিন্তপুরে দুই পক্ষের সংঘর্ষ, চেয়ারম্যানের স্ত্রীসহ আহত ১০

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানের স্ত্রীসহ ১০ জন আহত হয়েছে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে রাবার বুলেট নিক্ষেপ করেছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, মেম্বর প্রার্থী ইদ্রিস আলী ও আকিদুল মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলা -পাল্টা হামলায় চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমানের স্ত্রী রুবিয়া বেগম (৪০) সহ ১০ জন আহত হয়। ৮ -১০ টি বাড়িতে হামলা, ভাংচুরের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রুবিয়া বেগম, শাহনাজ পারভীনসহ ৪ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, পুলিশ তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রনে শূন্যে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করাসহ সার্বক্ষনিক পর্যবেক্ষন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: