জানা থাকলে ভয়ানক বিপদ এড়াতে পারবেন

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদক-

রান্নাঘরে এলপিজি সিলিন্ডার রয়েছে অনেকেরই। গ্যাস সিলিন্ডার রান্নার কাজকে কতটা সহজ করে- এটি যেমন পরিষ্কার, তেমনি পরিষ্কার এর বিস্ফোরণের ভয়াবহতা। তবে জানা থাকলে এ আশঙ্কা আপনি এড়াতে সক্ষম হবেন। জেনে নিন এলপিজি সিলিন্ডার নিয়ে বেশ কয়েকটি জরুরি কথা।

কেনো এলপিজি সিলিন্ডারের বিস্ফোরণ হয়? প্রথমেই জানিয়ে রাখা ভালো, কোনোভাবে আগুন বা উচ্চ তাপ সরাসরি সিলিন্ডারের সংস্পর্শে আসে, তা হলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সম্ভাবনা থাকে। অত্যন্ত উচ্চচাপে সিলিন্ডারে গ্যাস ভরা হয়। অর্থাৎ, বিস্ফোরণ ঘটলে তা হবে অত্যন্ত জোরালো। তবে একটি কথা মনে রাখা ভালো। নিরাপত্তাব্যবস্থা ঠিকঠাক রাখলে, বিস্ফোরণের সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে।

রান্নাঘরের সিলিন্ডারের যত্ন নেবেন যাতে বিস্ফোরণের সম্ভাবনা একেবারে কমে যায়-

১. প্রথমেই দেখে নিন, আভেন ও সিলিন্ডারের মধ্যে পাইপ সঠিকভাবে লাগানো আছে কি না।

২. এ পাইপ কোথাও নষ্ট হতে শুরু করেছে কি না, সেটিও দেখে নিন। সামান্য ত্রুটি চোখে পড়লেই বদলে ফেলুন।

৩. সিলিন্ডারের কাছাকাছি কোনও পদার্থ, যা থেকে বড় ধরনের আগুন ছড়াতে পারে, রাখবেন না।

৪. সিলিন্ডারের ‘নব’ থেকে গ্যাস লিক করছে কি না, নিয়মিত পরীক্ষা করুন।

৫. সিলিন্ডারের ‘নব’ ঘোরানোর সময়ে গ্যাস বেরোচ্ছে কি না, দেখে নিন। যদি সামান্য বেরোয়, সমস্যা নেই। যে চাপে গ্যাস সিলিন্ডারে রাখা থাকে, তাতে ওইটুকু স্বাভাবিক। কিন্তু একটু বেশি হলেই সতর্ক হতে হবে।

৬. রান্নার সময়ে গ্যাস বেরোচ্ছে কি না, সেটিও খেয়াল রাখুন।

৭. গ্যাস ডেলিভারির সময়েই চেক করিয়ে নিন সিলিন্ডারের ভিতরের ওয়াশার।

৮. সিলিন্ডারের উপরে ভারী কিছু রাখবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: