প্রতারণা থেকে সাবধান! ডিভি- ২০১৭ তে নেই বাংলাদেশ

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক নিউজ-

আবারও ২০১৭ সালের জন্য ডিভি লটারি ছেড়েছে স্বপ্নের দেশ আমেরিকা। তাদের ঘোষণা অনুযায়ী ডিভি ২০১৭ তে তারা বিভিন্ন দেশ থেকে ৫০ হাজার লোক নিবে। তারা এক হিসেবে বলেছে প্রতি দেশ থেকে  ৫০ হাজারের মধ্যে সর্বাধিক ৭% লোক নিবে।

কিন্তু দুঃখের বিষয় এই যে, বাংলাদেশ, ভারত পাকিস্তান সহ আরও ১৭ টি দেশের নাগরিক ডিভি ২০১৭ তে আবেদন করতে পারবেনা । কারন হিসেবে তারা দেখিয়েছেন বিগত ৫ বছরে তারা এসব দেশ থেকে ৫০ হাজার লোক নিয়ে নিছে।

বাংলাদেশীদের আর ডিভি লটারির মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার সুযোগ দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে আমেরিকান কনসাল জেনারেল এলিজাবেথ পি. গৌরলে বলেছেন, যেসব কারণে এই সুযোগ দেয়া হয় সেই অবস্থান পেরিয়ে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ ও উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত।

আবারো ডিভি লটারির সুযোগ আসবে, সুযোগ মিলবে মার্কিন মুল্লুকে পাড়ি জমানোর; এমন প্রত্যাশা অনেকের। আবার অনেকে আমেরিকার নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া এবং গ্রিন কার্ড ভিসা সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে আগ্রহী। এমন কৌতুহল মেটাতেই দেশের বেসরকারি চ্যানেলের বিশেষ অনুষ্ঠান ‘আমেরিকার ভিসা’। আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশে আমেরিকান কনসাল জেনারেল এলিজাবেথ পি. গৌরলে।

ডিভি লটারির মতো বিষয়ে তিনি হতাশার কথা শোনালেও তার বক্তব্যেই প্রমাণ মেলে বাংলাদেশের অগ্রগতি আর উন্নতির।

ডিভির সুযোগ না মিললেও আমেরিকায় নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রে হতাশার কিছু নেই বলে জানিয়েছেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: