মাগুরানিউজ.কমঃ
বাংলাদেশে দায়িত্বরত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট আজ দুপুরে সচিবালয়ে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি মহোদয়ের সাথে বিশেষ বৈঠক করেন। একান্ত আলোচনায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সবাইকে এগিয়ে এসে একসঙ্গে কাজ করতে হবে। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করছি।
এসময় মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট আরো বলেছেন, তার দেশ বাংলাদেশে অব্যাহত গণতন্ত্র দেখতে চায় এবং গণতন্ত্র রক্ষায় দেশটিকে সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে গভীর বন্ধুতপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে এ সম্পর্ক আরো দৃঢ় হবে।
বাংলাদেশের যুব উন্নয়ন ও ক্রিড়াক্ষেত্রে সফলতার প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত।
এসময় দ্বিপাক্ষিক আরো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।


