মাগুরার ৬ নং মহম্মদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন

মাগুরানিউজ.কমঃ

mn
ঢাকা:

মাগুরা জেলার ৬ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ ও ফরিদপুরের বোয়ালমারি উপজেলার ১০নং ময়না ইউনিয়নের নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে এই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানে বাধা থাকলো না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতে ময়না ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু জাফর সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার সৌমিত্র সরদার, চঞ্চল কুমার বিশ্বাস ও সৈয়দ ফজলে এলাহী। অপরদিকে নির্বাচনে স্থগিতের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম. আমীর উল ইসলাম।

পরে আদালতে থেকে বেরিয়ে আইনজীবী সৌমিত্র সাংবাদিকদের বলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ১০ নং ময়না ইউনিয়ন পরিষদ ও মাগুরা জেলার ৬ নং মহম্মদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণের জন্য ২৩ এপ্রিল নির্ধারণ করে নির্বাচন কমিশন।

এর মধ্যে সীমানা সংক্রান্ত জটিলতা দেখিয়ে নির্বাচন স্থগিত চেয়ে গত ২২ মার্চ ওই এলাকার ভোটার ওয়াহেদুজ্জামান হাইকোর্টে রিট আবেদন করেন।

রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ একই দিন ১১ এপ্রিল ওই দুই ইউনিয়ের নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেন।

হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে ১৮ এপ্রিল চেম্বারে আদালতে আবেদন করেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু জাফর সিদ্দিকী।

১৮ এপ্রিল চেম্বার আদালত বিষয়টি শুনানির জন্য ৮ এপ্রিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। নির্ধারিত দিনে আপিল বিভাগে শুনানি শেষে পরের দিন সোমবার (৯মে) হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন।

পরে আদালত থেতে আইনজীবী সৌমিত্র সরকার জানান, আপিল বিভাগের আদেশের ফলে নির্বাচন এই দুই ইউনিয়নে নির্বাচন গ্রহনে কোনো বাধা রইলো না।

আদালতের এ অদেশের পর চেয়ারম্যান প্রার্থী আবু জাফর সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘আদেশের ফলে এই ইউনিয়নের ভোটারদের ভোট দেয়ার অধিকার প্রতিষ্ঠা হল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: