মাগুরানিউজ.কমঃ
আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য মাগুরার মহম্মদপুর ও শালিখা উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ন করতে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও প্রয়োজনীয় সকল ক্ষেত্রে কঠোর ব্যাবস্হা গ্রহন করা হয়েছে। জেলা প্রশাসনের বিশেষ মোবাইল টিম বিভিন্ন ইউনিয়নে তাদের অভিযান অব্যাহত রেখেছে।
শুক্রবার সকালে মাগুরা পুলিশ লাইনস মাঠে পুলিশ ও আনসার সদস্যদের নিজ-নিজ কেন্দ্রের দায়িত্ব বুঝে দেন পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ্।
অন্যদিকে বেলা ১২টায় মহম্মদপুর ও শালিখা উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের কাছে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী বুঝে দেন দুই উপজেলার নির্বাচন অফিসার।
সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। ১৪ ইউনিয়নের ১৩১টি কেন্দ্রে তিন হাজার ১৯৩ জন পুলিশ ও আনসার সদস্য নির্বাচনের আগের দিন থেকে নির্বাচনী কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত স্থায়ীভাবে দায়িত্ব পালন করবে।
এ ছাড়াও বাড়তি নিরাপত্তার জন্য পুলিশের ১৪টি মোবাইল টিম, বিভিন্ন বাহিনীর সমন্বয়ে ১৭টি স্ট্রাইকিং ফোর্স, র্যাবের ২ প্লাটুন ও বিজিবি’র ৬ প্লাটুন টিম সার্বক্ষণিক কাজ করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) একেএম এহসানউল্লাহ্ ।


