ইউপি নির্বাচনে টিভি সিরিয়াল!, দেশজুড়ে চিত্র একই।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদনঃ

মাগুরার মহম্মদপুর ও শালিখা উপ‌জেলায় ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে প্রার্থী‌দের প্রচারণা চালা‌নোর ক্ষে‌ত্রে কিছুটা প্রতিবন্ধকতা হ‌য়ে দাঁড়ি‌য়ে‌ছে কিরণমালা। মাগুরা নিউজ এই প্রতিবেদনটি প্রকাশের পর বিভিন্ন জেলা থেকে পাঠকেরা প্রতিক্রিয়া জানিয়েছেন। জানিয়েছেন প্রায় প্রতিটি ইউনিয়নেই নির্বাচনী প্রচারনায় এটি একটি সমস্যা। সন্ধার পরে গুরুত্বপূর্ন এই সময়টিতে ভারতীয় চ্যা‌নেল স্টার জলসার ধারাবা‌হিক অনুষ্ঠান কিরণমালা। সপ্তা‌হে তিন‌দিন রাত ৮টায় শুরু হয় এই অনুষ্ঠান‌টি। একই সময় অন্য‌দিনগু‌লো‌তে পুনঃপ্রচার করা হয় অনুষ্ঠান‌টি।

রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত গ্রামাঞ্চলের প্রতিটি বাড়ি ও বাজারের চায়ের দোকানের সবার চোখ সিরিয়াল দেখতে টিভির পর্দায়। গুরুত্বপূর্ন এ সময়টিতে টিভি সিরিয়াল নির্বাচনী প্রচারনায় বাধা সৃষ্ঠি করছে। প্রার্থীরা ওই সময় ভোটার‌দের বা‌ড়ি‌তে গি‌য়ে ভোট চাই‌লেও টি‌ভির পর্দা থে‌কে চোখ সরা‌তে পার‌ছেন না ভোটার‌দের। অ‌নে‌কে নিরাশ হ‌য়ে ফেরত চ‌লে গে‌লেও অ‌নে‌কে অাবার ভোটার‌দের স‌ঙ্গে কথা বলার জন্য অ‌পেক্ষা কর‌ছেন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। অনেকে আবার বাধ্য হয়ে দর্শক হয়ে যাচ্ছেন। মূলত মেম্বার প্রার্থীরা সমস্যাটির বেশি মুখোমুখি হচ্ছেন বলে জানাগেছে।

চলমান ইউপি নির্বাচন সমসাময়িক সময়ের তৃনমূল পর্যায়ের সবথেকে বড় নির্বাচন। আর তাই এবারই প্রথম এর প্রভাব উপলব্ধি করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: