গৃহবধু আয়েশা আক্তার, মাগুরা জেলার শ্রীপুর থানার সদর এলাকার সাজ্জাদ হোসেনের স্ত্রী। সাজ্জাদ হোসেন তার স্ত্রী আয়েশা আক্তার ও ভাই আবদুল আলীকে নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মৈকুলী এলাকার আহাম্মদ আলী সরকারের বাড়িতে বসবাস করে স্থানীয় বি-ব্রাদার্স নামে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো।
স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন সংবাদমাধ্যমকে জানান, পারিবারিক বিষয়াদি নিয়ে সাজ্জাদ হোসেন ও আবদুল আলীর সঙ্গে গৃহবধূ আয়েশা আক্তারের বেশ কয়েক দিন ধরে ঝগড়াঝাটি চলে আসছিল। ঝগড়াঝাটিকে কেন্দ্র করে বুধবার বিকেল ৫টার দিকে স্বামী সাজ্জাদ হোসেন ও দেবর আব্দুল আলী ক্ষিপ্ত হয়ে গৃহবধূ আয়েশা আক্তারকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়।


