মাগুরানিউজ.কমঃ
ডেস্ক রিপোর্ট-
মহেশপুর শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় মালামাল নিয়ে বাংলাদেশে আসার পথে ২ জনকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে প্রকাশ, বুধবার সকাল ১১টার সময় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শ্যামকুড় সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকার ৬০/৮৮-আর হতে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার খোসালপুর মাঠ থেকে মাগুরা জেলার মহম্মদপুর থানার মহলহাটি গ্রামের শ্রী আকুল রায় চন্দ্রের স্ত্রী শ্রীমতি রেনু রায়(৪০) এবং একই উপজেলার চেনেরচর চালিনিয়া গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে জীবন বিশ্বাস (২০)কে আটক করে শ্যামকুড় টহল বিজিবি।
তাদের কাছ থেকে ভারতীয় ক্রীম, ট্যাবলেট, সিঁদুর, ভারতীয় রুপি, বাংলাদেশী টাকা, মোবাইল সেট ও গ্রামীন সীম জব্দ করা হয়।
আটককৃত মালামাল মহেশপুর থানায় জমা দেয়া হয়েছে এবং এ বিষয়ে মামলা হয়েছে।
Like this:
Like Loading...