মাগুরায় এমপিওভুক্ত শিক্ষকদের স্বস্তি প্রকাশ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন-শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত আদেশে নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৮ মাসের বকেয়া পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ। 

বৃহস্পতিবার (০৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহ. সাইফুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত সরকারি আদেশ জারির বিষয়টি জানানো হয়। 

আদেশের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ এপ্রিল মাসের বেতনের সঙ্গে নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী জুলাই/২০১৫ থেকে ফেব্রুয়ারি/২০১৬ পর্যন্ত ৮ মাসের বকেয়া বেতন পাবেন। 

বিবৃতিতে জানানো হয়, প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এপ্রিল মাসের বেতনের সরকারি অংশ হিসেবে ৯৪০ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা এবং ৮ মাসের বকেয়া হিসেবে ২৬৬১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাংকসমূহের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এ টাকা উত্তোলন করতে পারবেন। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: