মাগুরানিউজ.কমঃ
নিজেদের মধ্যে ‘‘অর্জুনকে’’ আবিস্কার করুন’ এই ম্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের আয়োজনে দেশ ব্যাপী গীতা চ্যাম্পিয়নশিপ-২০১৬ এর ভগবদগীতা কুইজ প্রতিযোগীতার রেজিষ্ট্রেশন কর্মসুচী শেষ হয়েছে।
কর্মসুচীর আওতায় মাগুরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যাক ছাত্র/ছাত্রী প্রথমবারের মতো অংশ গ্রহন করেছে।
ইসকন এর স্থানীয় প্রতিনিধি রবী তেজেস দাস, অভয় গোপীনাথ দাস (অরুন শীল)ও পরিমল মন্ডল রেজিষ্ট্রেশন কর্মসুচী পরিচালনা করছেন।
ইসকন দেশের প্রতিটি জেলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীদের নিয়ে ভগবদগীতা কুইজ প্রতিযোগীতার আয়োজন করে। প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ীদের শিক্ষাবৃত্তি ও পুরস্কার প্রদান করা হবে।
বিনামূল্যে বিতরণ করা হবে এক লক্ষ গীতা। শিক্ষাবৃত্তি ও পুরস্কারের মধ্যে রয়েছে এবার প্রথম অর্জুণ ১০ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার রয়েছে গীতারত্ন ৫ লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার গীতাভূষন ২,৫০,০০০ টাকা।
এছাড়াও ৪৭টি গীতাশ্রী পুরস্কারসহ মেধাবী প্রত্যেককে আর্ন্তজাতিক সনদ প্রদানের পাশাপাশি সকল অংশগ্রহনকারীকে আকর্ষনীয় উপহার প্রদান করা হবে।


